314224

প্রবাসী কোয়ারেন্টিন সিল নিয়ে টাকা তুলতে গেলেন ব্যাংকে, অতঃপর…

হাতে কোয়ারেন্টিন সিল নিয়ে ব্যাংকে টাকা তুলতে গেলেন এক প্রবাসী। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঘোড়াকলি গ্রামের বাসিন্দা। রোববার বিদেশ থেকে আসার কারণে তার হাতে কোয়ারেন্টিন সিল লাগিয়ে দেওয়া হয়। কিন্তু ১৪ দিনের কোয়ারেন্টিনে না থেকে নিয়মের তোয়াক্কা না করে টাকা তুলতে ব্যাংকে গেলেন এই প্রবাসী। সোমবার নগরের জিন্দাবাজারে অবস্থিত সোনালী ব্যাংকে যান ওই প্রবাসী। তার হাতে সিল দেখে ফটকে থাকা সিকিউরিটি ও পুলিশ সদস্যরা বিষয়টি ব্যাংক কর্মকর্তাদের জানান।

পরে ওই প্রবাসীকে ব্যাংক থেকে টাকা দিতে অপারগতা প্রকাশ করে ফিরিয়ে দেওয়া হয়। ব্যাংক কর্মকর্তারা বিষয়টি সিলেট কোতোয়ালি থানা পুলিশকে জানান। পরে ওই প্রবাসীকে নিজ দায়িত্বে কোয়ারেন্টিনে যাওয়ার পরামর্শ দেয় পুলিশ।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সৌমেন মিত্র বলেন, যেখানে প্রবাসীদের অবাধে মেলামেশার বিষয়ে কড়া নজরদারি চলছে, সেখানে সরাসরি লোকসমাগমের মধ্যে প্রবাসীর আসার ঘটনা দুঃখজনক। তারা আইন কেন মানছেন না বিষয়টি বোধগম্য নয়।

ad

পাঠকের মতামত