313854

করোনা চিকিৎসায় প্রস্তুত শেখ হাসিনা বার্ন ইউনিট, জানালেন, ডা. আহমেদুল কবির

চিকিৎসায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ও ইউনিভার্সাল ফিভার (জ্বর) ক্লিনিকের কনসালটেন্ট ডা. আহমেদুল কবির শুক্রবার এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার থেকে ৫শ শয্যার এই হাসপাতালটিকে করোনাভাইরাসে আক্রান্তদের কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহার করা হবে। মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু ≣ যেসব খবরে থাকবে চোখ ! ≣ সম্মেলনের পাচঁ মাস পার হলেও কমিটি হয়নি কবি নজরুল কলেজ ছাত্রলীগের তিনি বলেন, কোভিড-১৯ ভাইরাস আমরা আগে কখনো দেখিনি। আমাদের দেশের কোনো রোগীর মধ্যে এই ভাইরাস পাওয়া যায়নি। এই ভাইরাসটি প্রবাসীরা দেশে নিয়ে এসেছেন। এজন্য বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য দেশব্যাপী জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের যুক্ত করতে হবে। কোয়ারেন্টিন করার পরে চীন ও প্রতিবেশী দেশ ভারতের মতো তাদের গায়ে একটি সিল মেরে দিতে হবে। ভবিষ্যতে যেন চিহ্নিত করা যায়।

ডা. আহমেদুল কবির আরও বলেন, কোভিড-১৯ চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদেরও একটি নির্দিষ্ট সময় (৭ থেকে ১০ দিন) পর্যন্ত চিকিৎসা দেওয়ার পরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করতে হবে। পর্যায়ক্রমে সব চিকিৎসকের জন্য এই ব্যবস্থা করতে হবে। যেসব হাসপাতালে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা হচ্ছে সেসব হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসা বন্ধ করতে হবে। একইসঙ্গে সাধারণ হাসপাতালে যেন করোনাভাইরাস আক্রান্তরা ঢুকতে না পারে সেটাও নিশ্চিত করতে হবে।

ad

পাঠকের মতামত