হোম কোয়ারেন্টাইনদের সিল মেরে চিহ্নিত করে দিচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ
ডেস্ক রিপোর্ট: শুক্রবার থেকেই বিমানবন্দরে অবতরণ করা প্রবাসীদের তাপমাত্রা পরীক্ষা করেই এমন পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ। যমুনা টিভি
এখন থেকে ফ্লাইটগুলোতে যতো বিদেশ ফেরত যাত্রী আসছেন তাদের তাপমাত্রা পরীক্ষা করে যাদের করোনা আক্রান্ত সন্দেহ করা হচ্ছে তাদেরকে সেনাবহিনীর তত্ত্বাবধানে কোয়ারেন্টাইন করা হচ্ছে।
আর যাদের তাপমাত্রা সন্দেহজনক মনে হচ্ছে না তাদের হাতে সিল মেরে বাড়িতে হোম কোয়ারেন্টাইন অবস্থায় থাকতে বলা হচ্ছে। সম্পাদনা : খালিদ আহমেদ






