313617

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা স্থগিত

প্রবাস ডেস্ক।।  করোনাভাইরাস প্রতিরোধে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার দেশটিতে অবস্থানরত প্রবাসীদের সুরক্ষার স্বার্থে একটি নোটিশ জারির মাধ্যমে কনস্যুলার সেবা স্থগিত করে বাংলাদেশ হাইকমিশন।

মালয়েশিয়ায় বসবাসরত সকল বাংলাদেশিকে দেশটির সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা ও বিধি-নিষেধ আবশ্যিকভাবে অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত সবধরনের গণজমায়েত ও বিশেষ করে সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া এবং ধর্মীয় অনুষ্ঠান না করার জন্য অনুরোধ করা হয়েছে। সরকারি ও বেসরকারি অফিসে না যাওয়ারও নির্দেশনা জারি করেছে মালয়েশিয়া সরকার।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশটিতে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকদের সুরক্ষার স্বার্থে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ৪২ দিন বাংলাদেশ হাইকমিশনের সকল প্রকার কনস্যুলার সেবা স্থগিত থাকবে।

বাংলাদেশ হাইকমিশনের নোটিশে শুধুমাত্র অতিজরুরি ও অত্যাবশ্যকীয় প্রয়োজনে অফিস চলাকালীন সময়ে নিম্নলিখিত ফোন নম্বরে যোগাযোগ করে দূতাবাসের সেবা গ্রহণ করার কথা বলা হয়েছে।

এ ক্ষেত্রে বিশেষ সেবার জন্য হটলাইন চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। পাসপোর্ট সংক্রান্ত সেবায়- +৬০১৭৩১৮৮৫৪২,+৬০১১৩৯৯৪৪৯২২, +৬০১৪৯৪৪৭০৪৪ ও +৬০১৬৩০৭২৪৩৮, ভিসা/সত্যায়ন ও সার্টিফিকেট সংক্রান্ত সেবায়- +৬০১৩৩৫৫৯৮২১,+৬০১১১৬৩৮০৫২৬ +৬০১৪৬০৫১১৩৪,+৬০১৬৮৩৭৯৩১৩, ট্রাভেল পাস/প্রবাসীদের কল্যাণ সংক্রান্ত সেবায়- +৬০১৬৫৪৭৬৫৮০,+৬০১২২৯০৩২৫২,+৬০১২২৯৪১৬১৭ ও +৬০১২৪৩১৩৫০ নম্বর খোলা থাকবে।

এ ছাড়া হাইকমিশনের ল্যান্ড টেলিফোন নম্বর +৬০৩২৬০৪০৯৪৬ ও মেইলে [email protected] সেবা সংক্রান্ত সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

ad

পাঠকের মতামত