313522

করোনা রোধে সফল ‘চাইনিজ ওষুধ’

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বব্যাপী করোনাভাইরাস যখন আতঙ্ক ছড়াচ্ছে, তখন এর বিরুদ্ধে যুদ্ধ করতে ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন (টিসিএম) ব্যবহার করে সফলতা পেতে শুরু করেছে চীন। আন্তর্জাতিক গণমাধ্যম একে ‘চাইনিজ ওষুধ’ নামে আখ্যা দিয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, চিরসবুজ এফিড্রা, দারুচিনি এবং যষ্টিমধুসহ ২০ প্রকার ঔষধি গাছ দিয়ে বিশেষ বাদামি স্যুপ তৈরি করে সকাল-সন্ধ্যা রোগীদের খাওয়ানো হচ্ছে। চীনা সরকারও এই টিসিএম জাতীয় ওষুধ ব্যবহার করতে উৎসাহ দিচ্ছে। মধ্য উহানের একটি অস্থায়ী হাসপাতালে দুই মাস ধরে এভাবে রোগীদের চিকিৎসা চলছে।

চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, অ্যান্টিভাইরাল ড্রাগের পাশাপাশি প্রায় ৬০ হাজার মানুষকে এভাবে চিকিৎসা দেয়া হয়েছে।চীনের জাতীয় ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনের উপ-প্রধান ইউ ইয়ানহং সাংবাদিকদের বলেন, চাইনিজ অভিজ্ঞতা আমরা সবার সঙ্গে শেয়ার করতে চাই। কোভিড-১৯ প্রতিরোধে আমাদের এই ওষুধ ভালো কাজ করছে।তার দাবি, যে ৫০ হাজার মানুষ সুস্থ হয়ে উঠেছেন তাদের মধ্যে অধিকাংশ ঘরোয়া ওষুধেই।

একটি পরীক্ষার কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, ১০২ জন রোগীকে দুই গ্রুপে ভাগ করে পরীক্ষামূলক চিকিৎসা দেওয়া হয়েছে। একদল গ্রহণ করেছেন পাশ্চাত্য ওষুধ, আরেক দল চীনের টিসিএম। যারা টিসিএম নিয়েছেন তাদের সুস্থতার হার ৩৩ শতাংশের বেশি।চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব চেচিয়াং প্রদেশের ৯৫ শতাংশ করোনা রোগীকে চাইনিজ ওষুধ দিয়ে সুস্থ করা হয়েছে।

উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে ৪ হাজারের মতো মানুষ প্রাণ হারালেও পরীক্ষিত কোনও ওষুধ এখনও তৈরি করতে পারেননি বিজ্ঞানীরা। প্রথাগত অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট দিয়েই চলছে লড়াই। চীন সরকারের বিশ্বাস, ভ্যাকসিন আসার আগ পর্যন্ত তাদের হাতে তৈরি ওষুধই মুক্তির পথ।

ad

পাঠকের মতামত