করোনায় ভেঙে যাচ্ছে প্রেম-বন্ধুত্ব
আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘদিনের প্রেমিক-প্রেমিকা। বর্ষপঞ্জিকায় হিসেব করলে চার বছর তো হবেই। দু’জন চীনের দুই শহরে থাকেন। কাজ থেকে ছুটি নিয়ে পালা করে একে অপরের শহরে গিয়ে কয়েকদিন করে থাকতেন। মাঝেমধ্যে একসঙ্গে বেড়াতেও যেতেন। সম্পর্ক একেবারে মসৃণ ছিল যে তাও নয়। কিন্তু, সম্প্রতি একেবারে ভেঙে গিয়েছে। কারণ করোনাভাইরাস।
প্রেমিক যে শহরে থাকে সেখানেই বেশ কয়েকজন কোভিড-১৯’এ আক্রান্ত হয়েছেন। তাই আগে থেকে বেড়াতে যাওয়া ঠিক থাকলেও প্রেমিকা আসতে রাজি হয়নি। প্রেমিক আসবে বললেও বেঁকে বসেন প্রেমিকা, দেখা তিনি কিছুতেই করবেন না। সেই থেকে ঝগড়া হতে হতে সম্পর্কে ইতি। এখন তাদের কেউই নতুন কোনো সম্পর্কে জড়াচ্ছেন না। অপেক্ষায় আছেন করোনার ইতি দেখার।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানুষে মানুষে ভেদাভেদ বাড়ছে। এমকি বন্ধুও বন্ধুকে চিনতে নারাজ। প্রেমিক-প্রেমিকাদের ক্ষেত্রে যে শুধু ডেটিং বাতিল হচ্ছে তাও কিন্তু নয়, এমন অনেক ক্ষেত্রে সম্পর্কও ভেঙে যাচ্ছে। কোভিড-১৯ রোগ সম্পর্কে গবেষকরা যা জানিয়েছেন, তাতে এটা পরিষ্কার যে এ ভাইরাস ছড়ায় কাশি বা হাঁচির সময় বা কথা বলার সময় যে লালা ছিটকে আসে তার মাধ্যমে। তাই দম্পত্তিদের একসঙ্গে চলাফেরাও কমে এসেছে।
ডেটের সঙ্গে যৌন মিলনের কোনো সম্পর্ক নেই। তারপরও অনেকেই এ সময়ে সম্পর্কের ঝুঁকি নিতে চাইছেন না। আবার এ আতঙ্ক, খুঁতখুতানি, অতৃপ্তির মধ্যে একদল বলছেন, এতো ভেবে লাভ নেই। যদি মরতে হয় উপভোগ করে, আনন্দ করে মরবো। আক্রান্ত হব ভেবে ডেট বন্ধ করে তারপর সত্যি সত্যি আক্রান্ত হয়ে মৃত্যু হলে আক্ষেপ থেকে যাবে।




