313281

আবারও অসহায় মানুষের পাশে অনন্ত জলিল

বিনোদন প্রতিবেদকঃ ‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তের কাজ’ সংলাপটির সঙ্গে সবাই কমবেশি পরিচিত। এখনও মানুষের মুখে মুখে শোনা যায় চিত্রনায়ক অনন্ত জলিলের এই সংলাপটি। রুপালি পর্দার এই মানুষটি বাস্তব জীবনেও বেশ জনপ্রিয়। অসংখ্যবার তাকে দেখা গেছে অসহায় মানুষের পাশে দাঁড়াতে। এবার আবারও অসহায় একটি পরিবারের পাশে দাঁড়ালেন অনন্ত জলিল।

ময়মনসিংয়ের ভালুকার চান্দুরাটি গ্রামের রাজিব হাসান (বাচ্চু) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। তারপর থেকে স্ত্রী-সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি।

সম্প্রতি অনন্ত জলিলের অফিসে আসেন বাচ্চুর স্ত্রী এবং সব কিছু খুলে বলেন। তার কথা শুনে, তার ছেলে ও স্বামীকে ডেকে পাঠান অনন্ত।

রোববার সকালে অনন্ত জলিলের ফ্যাক্টরিতে যান বাচ্চুর পরিবার। তাদের সঙ্গে কথা বলে বাচ্চুর ছেলে নাঈমুর রহমানকে এজেআই গ্রুপে চাকরির ব্যবস্থা করেন তিনি। এমন কি, এজেআই গ্রুপে কর্তব্যরত ডাক্তার শামীমের তত্ত্বাবধানে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সাইন্স জেনারেল হসপিটালে (বিআইএইচএস) বাচ্চুর চিকিৎসার ব্যবস্থা করেন। এছাড়া বাচ্চুর পরিবারকে আর্থিক সহযোগিতা করেন এই সুপারস্টার।

এদিকে, বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় ‘দিন : দ্য ডে’ ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন অনন্ত জলিল। এরই মধ্যে শেষ হয়েছে এর শুটিং। ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা বর্ষা। অ্যাকশন ও রহস্যে ঘেরা এই ছবিটির শুটিং হয়েছে ইরানের হেরাতের দুর্গম পাহাড় ও মরুভূমিতে, আফগানিস্তান সীনান্তে এবং দেশটির ঐতিহাসিক স্থানগুলোতে। এছাড়াও ‘দিন : দ্য ডে’র শুটিং হয়েছে বাংলাদেশের বিভিন্ন লোকেশনে।

ad

পাঠকের মতামত