313119

সাময়িকভাবে ওমরাহ নিষিদ্ধ করল সৌদি আরব

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার অন্যান্য দেশসহ নিজ দেশের নাগরিকদেরও ওমরাহ নিষিদ্ধ করল সৌদি আরব। আজ বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় সাময়িকভাবে ওমরাহ নিষিদ্ধের এ ঘোষণা দেয়।

এর আগে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে শুধুমাত্র বহির্বিশ্বের মুসল্লিদের জন্য ওমরাহ পালনে নিষেধাজ্ঞা দিয়ে ভিসা প্রদান বন্ধ করে সৌদি সরকার। এরপর থেকে মসজিদে হারাম ও মসজিদে নববীতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়, অভ্যন্তরীণভাবেও ওমরাহ সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পবিত্র মক্কা ও মদিনার সব প্রবেশ পথে কড়া পাহারা বসানো হবে।

ঘোষণায় আরও বলা হয়, আপাতত সৌদি আরবের নিজস্ব নাগরিক কিংবা কোনো প্রবাসী হারামাইন এরিয়ায় প্রবেশ করতে পারবে না। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় মসজিদ এলাকার বাসিন্দাদের জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

ad

পাঠকের মতামত