313091

কিংবদন্তি ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে গেলেন তামিম

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ক্যারিয়ারের রেকর্ড গড়া ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে গেলেন তামিম ইকবাল।

মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৬ বলে ২০টি চার ও ৩ ছক্কায় দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৮ রানের ইনিংস খেলেন তামিম। এই ইনিংস খেলার পথে তামিম নিজেই নিজেকে ছাড়িয়ে যান। এর আগে দেশের হয়ে এই জিম্বাবুয়ের বিপক্ষেই সর্বোচ্চ ১৫৪ রানের ইনিংস খেলেছিলেন তামিম।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৫৮ রানের ইনিংস খেলে ক্যারিবীয় সাবেক তারকা ব্যাটসম্যান ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে যান তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে ভিভ রিচার্ডস হাঁকিয়েছেন ২১টি সেঞ্চুরি। তামিম হাঁকালেন সবমিলে ২২টি সেঞ্চুরি।

ওয়েস্ট ইন্ডিজের জীবন্ত কিংবদন্তি ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে যাওয়ার পথে তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজে আর মাত্র একটি সেঞ্চুরি করলেই সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানকে ছাড়িয়ে যাবেন দেশসেরা ওপেনার তামিম।

দেশের হয়ে সবচেয়ে বেশি ২১টি সেঞ্চুরি এবং তিন ফরম্যাটে সবচেয়ে বেশি রান করে আগেই শীর্ষে উঠে গেছেন তামিম। শুধু তাই নয়, ওয়ানডে (১৫৪) ও টি-টোয়েন্টি (১০৩*) ক্রিকেটে দেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেছেন তামিম। তবে টেস্টে সর্বোচ্চ ইনিংস খেলেন মুশফিক (২১৯)।

টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলে দেশের হয়ে সর্বোচ্চ ২১টি সেঞ্চুরি করা তামিম নিঃশ্বাস ফেলছেন মাইক হাসি ও ফাফ ডু প্লেসিসের ঘাড়ে। আর মাত্র একটি সেঞ্চুরি করলেই ভিভ রিচার্ডস, মোহাম্মদ হাফিজ, মার্টিন গাপটিলকে ছাড়িয়ে যাবেন তামিম।

তবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৬৬৪ ম্যাচে সবচেয়ে বেশি ১০০টি সেঞ্চুরি করেছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ৫৬০ ম্যাচে খেলে দ্বিতীয় সর্বোচ্চ ৭১টি সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার কিংবদিন্ত রিকি পন্টিং।

মাত্র ৪১৬ ম্যাচ খেলে ইতিমধ্যে ৭০টি সেঞ্চুরি করেছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। তিনি আর মাত্র একটি সেঞ্চুরি করলেই রিকি পন্টিংকে ছাড়িয়ে দ্বিতীয় পজিশনে উঠে আসবেন বিরাট।

ad

পাঠকের মতামত