311739

অভিষেকের হাত ধরে প্রথম সাফল্য, কঠিন চাপে ভারত

শুরুটা করেছিলেন দুই নিয়মিত পেসার শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। এ দুই তরুণের আগ্রাসী পেস বোলিংয়ে ব্যাটই চালানোর সুযোগ পাননি ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের দুই ওপেনার যশস্বি জাসওয়াল এবং দিব্বংশ সাক্সেনা। রান করতে রীতিমতো সংগ্রামই করতে হয়েছে তাদের।

সাকিব-শরীফুলের আগুনে বোলিংয়ের পূর্ণ ফায়দা নিয়েছেন তিন নম্বরে বোলিং করতে আসা অভিষেক দাস। নিজের প্রথম ওভারেই তিনি ফিরিয়ে দিয়েছেন বাঁহাতি ওপেনার সাক্সেনাকে।

রানের জন্য হাঁসফাঁশ করতে থাকা সাক্সেনা অফস্টাম্পের অনেক বাইরের বলে ব্যাট চালাতে গিয়ে ধরা পড়েছেন পয়েন্টে দাঁড়ানো মাহমুদুল হাসান জয়ের হাতে। আউট হওয়ার আগে ১৭ বল খেলে মাত্র ২ রান করতে সক্ষম হয়েছেন সাক্সেনা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ভারতীয় যুবাদের সংগ্রহ ১ উইকেটে ৯ রান। এ সাত ওভারের মধ্যে ৩টিই ছিল মেইডেন। নিজের করা ৩ ওভারে মাত্র ১ রান খরচ করেছেন সাকিব। সেটিও এসেছে অতিরিক্ত বাউন্সের কারণে দেয়া ওয়াইড থেকে।

ad

পাঠকের মতামত