আপনারা ১২তম খেলোয়াড় হিসেবে পাশে ছিলেন, দর্শকদের আকবর
স্পোর্টস ডেস্কঃ যুব বিশ্বকাপের ফাইনালে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে বাংলাদেশকে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ এনে দিয়েছেন অধিনায়ক আকবর আলী। তার হার না মানা ৪৩ রানের ইনিংসের সুবাদে ট্রফি ঘরে তোলে লাল সবুজের দল। ম্যাচ শেষে মাঠে থাকা দর্শকদের ধন্যবাদ জানান সমর্থন দেওয়ার জন্য।
ম্যাচ শেষ, ইতিহাসও সৃষ্টি করে ফেলেছে বাংলাদেশ। চলছে ফাইনালের নানা আনুষ্ঠানিকতা। একে একে চ্যাম্পিয়ন দলের সবাইকে মেডেল দেওয়া হচ্ছিল, সবার শেষে দেওয়া হয় আকবর আলীকে। এরপরেই কথা বলতে এসে দর্শকদের ধন্যবাদ জানান।
আকবর আলী উপস্থাপক থেকে বাংলায় বলার অনুমতি নিয়ে উপস্থিত দর্শকদের ধন্যবাদ দিয়ে বলেন, আপনারা আমাদের পাশে ছিলেন ১২তম (টুয়েলভ ম্যান) হিসেবে। আপনাদের সমর্থন আমাদের অনেক সহোযোগিতা করেছে।
টসে জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করে ১৭৮ রানের টার্গেট দেয় তারা। বাংলাদেশ খেলেতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। পরে আকবর আলীর দায়িত্বশীল ব্যাটিংয়ে তিন উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।






