ইদলিবে রুশ ও আসাদ বাহিনীর বিমান হামলা, ১৫ সুন্নি মুসলমানের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্কঃ গণহত্যার খলনায়ক সিরিয়ার আসাদ সরকারের বাহিনী ও রাশিয়ার মিলে উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব ডি-এস্কেলেশন জোনে বিমান হামলা চালিয়ে কমপক্ষে ১৫ জন সুন্নি মুসলমানকে হত্যা করেছে।
৬ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সিরিয়ার একটি নাগরিক প্রতিরক্ষা গোষ্ঠী এ তথ্য জানিয়েছে বলে আনাদুলো এজেন্সির খবরে বলা হয়েছে।
সিরিয়ার বিরোধী বিমান পর্যবেক্ষক বলেছে, ইদলিবের নগর কেন্দ্র এবং গ্রামগুলির নিকটবর্তী অঞ্চলগুলিকে লক্ষ্য করে বিমান হামলা করা হয়েছে গণহত্যার খলনায়ক সিরিয়ার আসাদ সরকারের বাহিনী ও রাশিয়া।
উল্লেখ্য, নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাশার আল-আসাদ সরকার এবং এর মিত্ররা ইদলিব ডি-এসক্লেশন জোনে সুন্নি মুসলমানদের বসতিগুলিতে তীব্র বিমান ও স্থল হামলা অব্যাহত রেখেছে।




