311577

টয়লেটের পানিতে পাউডার দিয়ে দুধ!

কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের মাদারহাটিতে বাসার টয়লেটে নোংরা পরিবেশে রাখা জারে ওয়াসার পানি ভরে তাতে পাউডার মিশিয়ে ভেজাল দুধ তৈরি করছিল একটি চক্র। প্রতিদিন কমপক্ষে তিন শ লিটার (সাড়ে সাত মণ) নকল দুধ তৈরি করে বাজিতপুর বাজারের কয়েকটি মিষ্টির দোকানে সরবরাহ করত ওরা। এই দুধে তৈরি হচ্ছিল মিষ্টি। বাদ বাকি দুধ বেচত খোলাবাজারে। উপজেলার গাজীরচর ইউনিয়নের লতিফপুর গ্রামের আব্দুল আজিজ মিয়া (৪৮) এই চক্রের মূল হোতা।

গতকাল বৃহস্পতিবার এই চক্রের দুই সদস্য মো. রবি মিয়া ও মো. তামজিদ মিয়া ধরা পড়লেও মূল হোতা আজিজ ধরা পড়েনি। বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্তিময়ী জামানের ভ্রাম্যমাণ আদালত আটক আজিজের ছেলে রবি ও একই ইউনিয়নের বাবুনগরের তামজিদকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন।

বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্তিময়ী জামান জানান, তিনি গিয়ে দেখেন একটি ঘরের টয়লেটে ওয়াসার পানির সঙ্গে পাউডার মিশিয়ে এই দুধ তৈরি করা হচ্ছে। পরে ঘরটি সিলগালা করে দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়।

ad

পাঠকের মতামত