311503

অফিসে পাঁচ মিনিট লেট মানে ১৬ কোটি মানুষের সঙ্গে প্রতারণা: মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘আমার অফিস সকাল ৯টায়। কিন্তু আমি যদি কোনো কারণ ছাড়াই পাঁচ মিনিট বিলম্ব করি বা বিকেল ৫টার আগেই অফিস থেকে চলে যাই, তাহলে এটা আমি ১৬ কোটি মানুষের সঙ্গেই প্রতারণা করার সমান। তাই আমি মনে করি এখন ‘গুড গভর্নেন্স’ বাস্তবায়ন জরুরি। এর জন্য প্রয়োজন ন্যাশনাল ইউটিলিটি স্ট্র্যাটিজি (এনআইএস) বা জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন। দায়িত্বে অবহেলা করলে ক্ষমার কোনো সুযোগ নেই। এটিই আমাদের লক্ষ্য রাখতে হবে। মানুষের চারিত্রিক ও নৈতিক বিষয় উন্নত করতে হবে।’

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগীয় ও জেলা প্রশাসন চট্টগ্রামের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানসহ বিভাগীয়, জেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন সংস্থার প্রধানরা।

ad

পাঠকের মতামত