311390

পুলিশের জন্য ৫৫ লাখ ৬২ হাজার দামে ৬টি ঘোড়া

বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ হয়েছে ভারত থেকে আনা ছয়টি ঘোড়া। বুধবার (৫ ফেব্রুয়ারি) ঘোড়াগুলো ঢাকায় পৌঁছেছে। গতকাল রাতে ভারতীয় হর্স অ্যাম্বুলেন্স ট্রাকে বেনাপোল স্থলবন্দরে আনা হয়েছে ঘোড়াগুলো।

মঙ্গলবার রাতে পেট্রাপোল বন্দর থেকে ভারতীয় একটি হর্স অ্যাম্বুলেন্স ট্রাকে করে ঘোড়া ৬টি বেনাপোল স্থলবন্দরে আনা হয়।

৬৫ হাজার ৪০০ মার্কিন ডলার মূল্যে ঘোড়াগুলো ভারত থেকে কেনা হয়েছে। বাংলাদেশের টাকায় দাড়ায় প্রায় ৫৫ লাখ ৬২ হাজার টাকা।

ছয়টি ঘোড়ার মধ্যে চারটি মাদি ও দুটি মদ্দা ঘোড়া রয়েছে। বাংলাদেশ পুলিশের কাজে ব্যবহৃত ঘোড়ার পাল বৃদ্ধির জন্য এসব ঘোড়া আমদানি করা হয়েছে বলে জানা গেছে।

ঠিকাদার প্রতিষ্ঠান মহাসিন ব্রাদার্সের ব্যবস্থাপক এনামুল হক গণমাধ্যমকে বলেন, ঘোড়াগুলো বাংলাদেশ পুলিশের জন্য ক্রয় করা হয়েছে।

শার্শা উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, বেনাপোল বন্দরে ঘোড়াগুলো প্রবেশের পর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে সেগুলো সুস্থ মনে হওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে।

ad

পাঠকের মতামত