311340

মালয়েশিয়ায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত দুই জন শনাক্ত

মালয়েশিয়া প্রতিনিধি: এই প্রথম দুইজন মালয়েশিয়ান নাগরিক করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে।

মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডাঃ ডুজুলকিফলি সংবাদ সম্মেলনে আজ এই তথ্য প্রকাশ করেন। করোনা ভাইরাসে আক্রান্ত এক জনের বয়স ৪১ ও অন্যজনের ৬৩ বছর।

স্বাস্থ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, দুইজন আক্রান্তদের মধ্যে একজন মালয়েশিয়ান নাগরিক গত ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুরের ভ্রমণ করে। এসময় তিনি আরো বলেন, চিনের ৯জন আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

ad

পাঠকের মতামত