311197

‘পরকীয়া’ প্রেমে জড়িত ভারতের আট লাখ মানুষ

‘পরকীয়া’ প্রেম। চার অক্ষরের একটি শব্দ। কিন্তু এর ঝাঁঝ অতি মারাত্মক। মানবসমাজে কত ধরণের প্রেমই তো আছে! তবে যত ধরণের প্রেমই থাকুক না কেন ‘পরকীয়া’ প্রেমকে সবাই একটু ভিন্ন চোখে দেখে।

সুস্থ ও স্বাভাবিক সম্পর্কের অন্তরায় হিসেবে পরকীয়া যুগ যুগ ধরে পৃথিবীতে নিন্দিত হয়ে আসছে। তবে ভারতে আট লাখের মতো মানুষ পরকীয়ায় জড়িত রয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে একটি অনলাইন ডেটিং এবং সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস অ্যাপ।-খবর জি নিউজের।

সংবাদমাধ্যমটি জানায়, ওই অ্যাপের সমীক্ষা অনুযায়ী ভারতে আট লাখ বিবাহিত নারী-পুরুষ পরকীয়ায় লিপ্ত রয়েছেন। আর এ তালিকায় নারী-পুরুষ মিলিয়ে শীর্ষে রয়েছে বেঙ্গালুরু, মুম্বাই ও কলকাতা শহর।

সম্পর্কের হতাশা, মোহ ও একঘেয়েমি থেকে রক্ষা পেতে ভারতীয়রা ডেটিং অ্যাপের ফাঁদে পা দিচ্ছেন। আর সেই ফাঁদে পড়তে সহায়তা করছে স্মার্টফোন। এদিকে ভারতের সুপ্রিম কোর্ট থেকে পরকীয়া আইনি বৈধতা দেয়ায় নিষিদ্ধ সম্পর্কের প্রতি বিবাহিতরা ঝুঁকে পড়ছেন। এছাড়া শারীরিক চাহিদা মেটাতে অ্যাপের সাহায্যে পরকীয়ায় জড়ানোর হারও বাড়ছে।

সমীক্ষা অনুযায়ী, ভারতের বেঙ্গালুরুর শহরের পর মুম্বাই, কলকাতা, দিল্লী ও হায়দ্রাবাদের পুরুষরা পরকীয়ায় এগিয়ে রয়েছে। আর নারীদের ক্ষেত্রে বেঙ্গালুরু, মুম্বাই, চেন্নাই ও কলকাতা শহর রয়েছে।

ad

পাঠকের মতামত