311132

ঘরে বসে ফেসবুক চালানোয় ভোটকেন্দ্রে যাননি অনেকে: ইসি সচিব

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অধিকাংশ কেন্দ্রই ছিল ফাঁকা। অসল সময় পার করেছেন কর্মকর্তরা। ভোট পড়েছে ৩০ শতাংশের কম। ভোটারদের এমন অনাগ্রহের জন্য ইসি সচিব দুশলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে। তার দাবি, ‘ঘরে বসে ফেসবুক চালানোয় ভোট কেন্দ্রে যাননি অনেকে।’

এছাড়া অনেকে সামাজিক অনুষ্ঠানে চলে যায়, ভোট দিতে আগ্রহ একটু কম থাকে, সেক্ষেত্রে ধারণা ছিল যে শতকরা ৫০ শতাংশ ভোট পড়বে, কিন্তু তার চেয়ে কম ভোট পড়েছে বললে জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।

এই সময়ে তিনি বলেন, ‘এই নির্বাচনে ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে। তাই আমরা ভোট কাস্টিংয়ে পুরোপুরি সন্তুষ্ট না।’

রবিবার (২ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল নিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

দুই সিটিতে কত শতাংশ ভোট পড়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘উত্তরে ২৫ দশমিক ৩০ শতাংশ আর দক্ষিণে ২৯ দশমিক ২ শতাংশ ভোট পড়েছে। দুই সিটিতে গড়ে ভোট পড়েছে ২৭ দশমিক ১৫ শতাংশ।

ভোটের হার নিয়ে সন্তুষ্ট কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা এ বিষয়ে মন্তব্য করেছেন। ভোটের হার নিয়ে অসন্তুষ্ট না। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য যত রকম কার্যক্রম নেয়া প্রয়োজন কমিশন তা নিয়েছে।’

তার দাবি, ‘ভোটে শান্তিপূর্ণ পরিবেশ ছিল, আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করেছে, জালভোট দেয়ার সুযোগ ছিল না, আমাদের ধারণা ছিল- ভোটাররা হয়তো স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবে। কিন্তু রাজধানীর ভোটাররা ছুটি পেলে ঢাকায় থাকে না।’

ad

পাঠকের মতামত