311150

রোগের জ্বালা সইতে না পেরে আত্মহত্যা

গাইবান্ধা প্রতিনিধিঃ রোগের জ্বালা সইতে না পেরে রাজা মিয়া নামে এক বৃদ্ধ গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। গাইবান্ধায় এ ঘটনা ঘটে।  রোববার সকালে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের দক্ষিণ হরিণসিংহা গ্রামে আত্মহত্যা করেন রাজা মিয়া। বিকেলে তার সুরতাহল প্রতিবেদন প্রস্তুত করে সদর থানা পুলিশ।

বোয়ালীর ইউপি সদস্য সাবেদ মিয়া জানান, রাজা মিয়া দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যধি ক্যান্সারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারেননি তিনি। রোগের যন্ত্রণা এবং সংসার ঠিকমতো না চলায় এর আগেও কয়েকবার আত্মহত্যার পথ বেছে নেয়ার চেষ্টা করেন রাজা মিয়া। সকালে সবার অজান্তে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি।

ad

পাঠকের মতামত