311054

বিএনপির হরতালে জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থন

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রাজধানীতে ডাকা বিএনপির হরতাল কর্মসূচিতে সমর্থন জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

শনিবার রাতে ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু  এ তথ্য জানান। ঢাকা সিটি করপোরেশনে দুই সিটির নির্বাচন প্রত্যাখ্যান করে রোববার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

শনিবার রাতে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হরতাল কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ad

পাঠকের মতামত