310022

সীমানা আইন লঙ্ঘন করে বাংলাদেশে অনুপ্রবেশ, ২৬ ভারতীয় আটক

ভারতীয় জেলেরা আবারও আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করেছে । বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ায় ২৬ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে।

এ সময় জব্দ করা হয়েছে দুইটি ফিসিং ট্রলার ও বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ। জব্দকৃত ট্রলার হলো এফবি শঙ্খ প্রদীপ ও মা মঙ্গল।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তাদের আটক করে নৌবাহিনী। বিকেলেই আটকদের মোংলা থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী।

নৌবাহিনীর মোংলা দীগরাজ ঘাটির চিফ পেটি অফিসার মো. ইমান আলী বাদী হয়ে ভারতীয় জেলেদের বিরুদ্ধে এদিন থানায় মামলা করেন। আন্তর্জাতিক সমুদ্র আইনে এই মামলা হয়েছে।

সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার এসআই মো. আহাদ। নৌবাহিনীর বরাত দিয়ে তিনি বলেন, ‘বঙ্গোপসাগরে জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়। তাদের রবিবার সকালে বাগেরহাটের কারাগারে পাঠানো হবে। ’ তবে আটককৃত জেলেদের নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি।

ad

পাঠকের মতামত