309253

রামপুরা-বনশ্রী এলাকায় গ্যাস থাকবে না কাল

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর রামপুরা-বনশ্রীসহ আশপাশের এলাকায় পাইপলাইন স্থানান্তর-পুনর্বাসন কাজে নবনির্মিত পাইপলাইনের সঙ্গে বিদ্যমান পাইপলাইনের টাই-ইন কাজের জন্য আগামীকাল বুধবার (৮ জানুয়ারি) চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিকেজ সমস্যা নিরসনের জন্য পশ্চিম রামপুরার মোল্লা টাওয়ার থেকে উলন রোড এলাকায় পাইপলাইন স্থানান্তর-পুনর্বাসন কাজে নবনির্মিত পাইপলাইনের সঙ্গে বিদ্যমান পাইপলাইনের টাই-ইন কাজের জন্য বুধবার (৮ জানুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ব রামপুরা, পশ্চিম রামপুরা, বনশ্রী ও তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় তিতাস গ্যাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

ad

পাঠকের মতামত