308990

নববর্ষের উৎসবে সড়কে প্রাণ গেছে ৩১৭ জনের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে নববর্ষের ছুটি চলে চারদিন। এই চারদিনে রীতিমতো নরক গুলজার হয়ে গিয়েছে থাইল্যান্ডে। নানা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩১৭ জন। দুর্ঘটনায় মৃতব্যক্তিদের বেশিরভাগই ছিলেন মাতাল। মাতাল অবস্থায় গাড়ি ও মোটরসাইকেল চালনার ফলেই এসব দুর্ঘটনা ঘটেছে। দেখা গেছে, বেশিরভাগ দুর্ঘটনাই মোটরসাইকেলে হয়েছে।

দেশব্যাপী ৩ হাজার ৭৬টি সড়ক দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৯ শতাংশ দুর্ঘটনার কারণ ছিল মাতাল হয়ে গাড়ি চালানো। আর অতিরিক্ত গতির কারণে ঘটেছে ২৮ শতাংশ দুর্ঘটনা। দুর্ঘটনায় পতিত যানগুলোর মধ্যে ৭৯ শতাংশই ছিল মোটরসাইকেল। নববর্ষের সময়ে হতাহতদের মাঝে পুরো দেশের সবগুলো প্রদেশের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন মারা গেছেন ব্যাংককে। আর সবচেয়ে বেশি ১০০ আহত হয়েছেন দক্ষিণাঞ্চলের প্রদেশ সোংখালাতে।

ad

পাঠকের মতামত