308950

মমতাকে টক্কর দিতে বাংলা শিখছেন অমিত শাহ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচন হবে ২০২১ সাল নাগাদ। আর এ নির্বাচনকেই টার্গেট করেছে বিজেপি। মমতা বন্দোপাধ্যায়ের এই রাজ্যে দখল নিতে মরিয়া হয়ে উঠেছে মোদির দল।

আর একারণেই নাকি বাংলা শিখতে শুরু করেছেন বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যাতে মমতার সঙ্গে টক্করটা শেয়ানে শেয়ানে হয়।

আসলে বাংলা জানলে নানামুখী সুবিধা পাবেন অমিতজি। তিনি পশ্চিমবঙ্গে বিভিন্ন জনসভায় বাংলায় ভাষণ দিতে পারবেন। এখানকার বসিন্দাদের সঙ্গে বাংলায় বাতচিত করতে পারবেন। ফলে বাংঙালিদের সঙ্গে ভাব বিনিময় বেশ সুবিধা পাবেন মোদির সহকারী।

তাই বাড়িতে রীতিমত শিক্ষক রেখে বাংলা চর্চা করছেন অমিত শাহ। অবশ্য তার শিক্ষকের নাম জানা যায়নি। এ নিয়ে জানা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো শ্লেষাত্মক প্রতিক্রিয়াও।
প্রসঙ্গত, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ গুজরাটের বাসিন্দা হলেও হিন্দিতে যথেষ্ট পারদর্শী।

স্থানীয় সংবাদমাধ্যম ‘আজকাল’জানায়, শুধু বাংলা-ই নয়, তামিলসহ মোট চারটি ভাষা শিখছেন অমিত শাহ। কারণ হিসাবে পত্রিকাটি বলছে, সম্প্রতি মহারাষ্ট্র, হরিয়ানা এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে পারেনি বিজেপি।

হরিয়ানায় ভোটের জোট করে সরকার গড়লেও মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে সরকার গড়তে ব্যর্থ হয়েছে বিজেপি। আর পশ্চিমবঙ্গে তো অনেক দিন ধরেই রাজ করছেন তৃণমূল নেত্রী মমতা। বিধানসভা নির্বাচনে মমতাকে সরিয়ে সেখানে বিজেপির পতাকা উড়ানোর স্বপ্ন দেখছেন অমিত শাহ। আর এ কারণেই বিজেপি নেতারা বাংলা শেখার এত তোড়জোড়।

ad

পাঠকের মতামত