বছর শেষে মেদ ঝরিয়ে চমক দিলেন অপু বিশ্বাস
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। বিয়ে, সন্তান নিয়ে ব্যস্ত থাকায় নিজের শরীরের যত্ন নিতে পারেনিনি তাই। যার ফলাফল মুটিয়ে যাওয়া। তবে সেই মেদ ঝরিয়ে আবার ফিট হয়ে ফিরলেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কিছু ছবি প্রকাশ করেন অপু। তার মেদ ঝরানো ছবি দেখে খুশি ভক্তরাও।
এদিকে, অনেক দিন ধরে অভিনয় থেকে দূরে। মুটিয়ে যাওয়ার কারণে হয়তো তাকে অভিনয়ে দেখা যায়নি। আবার তিনি স্লিম হয়ে নতুন রূপে দেখা দিয়েছেন। এবার হয়তো অপুকে শিগগিরই নতুন ছবিতে দেখা যাবে।
উল্লেখ্য, ঢালিউডের নাম্বার ওয়ান তারকা শাকিব খানের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর থেকেই বাবা-মার সঙ্গে বসবাস করছেন অপু বিশ্বাস। ছেলে আব্রাম খান জয়ও থাকে মায়ের কাছে। তবে বর্তমানে নিজের বিয়ের পরিকল্পনা চলছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন অপু নিজেই।






