308725

নতুন বইয়ের সুগন্ধে মাতবে শিক্ষার্থীরা

রংপুরসহ বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁ ও পঞ্চগড় জেলার শিক্ষার্থীরা পাবে ১ কোটি ২৫ লাখ ৫ হাজার ১৪৭টি নতুন বই। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২০ হাজার ২৭৩টি প্রাথমিক শিক্ষা-প্রতিষ্ঠানের ২৭ লাখ ৪৩ হাজার ৫৯২ শিক্ষার্থীদের দেয়া হবে এসব বই।

এসব শিক্ষা-প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে পুরনো সরকারি প্রাথমিক স্কুল, নতুন জাতীয়করণ সরকারি প্রাথমিক স্কুল, ১৫শ’ স্থাপন প্রকল্প স্থাপিত স্কুল, পরীক্ষণ স্কুল, আনন্দ স্কুল, শিশুকল্যাণ স্কুল, কিন্ডার গার্টেন এবতেদায়ি মাদরাসা ও এনজিও স্কুল। রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়।

রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তরা জানায়, রংপুর বিভাগে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২০ হাজার ২৭৩টি প্রাথমিক শিক্ষা-প্রতিষ্ঠানের ২৭ লাখ ৪৩ হাজার ৫৯২ শিক্ষার্থী ১ কোটি ২৫ লাখ ৫ হাজার ১৪৭টি নতুন বই পাবে।

এরমধ্যে রংপুর জেলায় ৩ হাজার ৩৩৫টি শিক্ষা-প্রতিষ্ঠানের ৪ লাখ ৫৪ হাজার ৪৪৪ শিক্ষার্থীর বরাদ্দ রয়েছে ২১ লাখ ৩৮ হাজার ৯৩০টি বই। গাইবান্ধা জেলার ৪ লাখ ৬৩ হাজার ৭৪৫, কুড়িগ্রামে ৩ লাখ ৩৭ হাজার ১২৭, লালমনিরহাটে ২ লাখ ৩৬ হাজার ৬৪১, নীলফামারীতে ৪ লাখ ৯ হাজার ৫৩৫, দিনাজপুরে ৪ লাখ ৫৬ হাজার ২৪৬, ঠাকুরগাঁয়ে ২ লাখ ২৬ হাজার ৫০৮ ও পঞ্চগড়ে ১ লাখ ৫২ হাজার ৭৭৯ শিক্ষার্থী নতুন বই পাবে।

মাদরাসা শিক্ষা অফিসের কর্মকর্তারা জানায়, ১ হাজার ৩শ’ ইবতেদায়ি মাদরাসা দাখিল মাদরাসার সঙ্গে একীভূত রয়েছে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা রয়েছে ৮৪৩টি।

রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএম শাহজাহান সিদ্দিক জানান, এরমধ্যে জেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই সরবরাহ করা হয়েছে।

রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) খন্দকার মুহাম্মদ ইকবাল হোসেন জানান, বিভাগের জেলাগুলোর প্রত্যেকটি স্কুলে নতুন বই পৌঁছে গেছে। ১ জানুয়ারি ক্ষুদে শিক্ষার্থীরা নতুন বইয়ের সুগন্ধে মাতোয়ারা হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে।

অপরদিকে রংপুর বিভাগের আট জেলায় মাধ্যমিক পর্যায়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ১৮ লাখ ৫৪ হাজার ১৮৩ জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ২ কোটি ৬৫ লাখ ২৪ হাজার ২৭৫টি পাঠ্যপুস্তুক বিতরণ করা হবে। এরমধ্যে বাংলা ভার্সন, ইংরাজী ভার্সন, দাখিল, দাখিল ভকেশনাল, এসএসসি ভকেশনাল এবং এসএসসি ও দাখিল ভকেশনাল রয়েছে।

রংপুর আঞ্চলিক ম্যাধমিক ও উচ্চ শিক্ষা অফিসের কর্মকর্তারা এসএস রায় জানান, রংপুর বিভাগের আট জেলায় নতুন বছরে পহেলা জানুয়ারি মাধ্যমিক পর্যায়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক পাবে।

এরমধ্যে বাংলা ভার্সনে ১৪ লাখ ১৫ হাজার ৩৭৯ জনের বিপরীতে ২ কোটি ৪ লাখ ৩১ হাজার ৯৪টি পাঠ্যপুস্তক, ইংরেজী ভার্সনে ৩ হাজার ৪৬৫ জনের বিপরীতে ৫০ হাজার ৩৪০টি পাঠ্যপুস্তক, দাখিলে ৩ লাখ ৩৫ হাজার ৬৮৭ জনের বিপরীতে ৫১ লাখ ৯ হাজার ৪৬৫টি, দাখিল ভকেশনালে ৩ হাজার ৭৮৫ জনের বিপরীতে ৫৬ হাজার ২৫০টি, এসএসসি ভকেশনালে ৪৬ হাজার ৮৮১ জনের বিপরীতে ৬ লাখ ১৯ হাজার ৪১৪টি এবং এসএসসি ও দাখিল ভকেশনালে ৪৮ হাজার ৯৮৬ জনের বিপরীতে ২ লাখ ৫৭ হাজার ৭১২টি পাঠ্যপুস্তক রয়েছে।

ad

পাঠকের মতামত