308422

হামাসের রকেট হামলা থেকে প্রাণে বাচঁলেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবার ইসরায়েলের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে রকেট হামলা চালালো। তবে মাঝ পথেই সেই রকেট ধ্বংস করতে সক্ষম হয় ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহীনি।ফলে, অল্পের জন্য আক্রমণের হাত থেকে রক্ষা পেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

জানা যায়, গত বুধবার সস্ত্রীক একটি নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানে তার বক্তৃতা চলাকালীন সময়ে বেজে ওঠে অ্যালার্ম। সঙ্গে সঙ্গে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয় প্রধানমন্ত্রীকে।ইসরায়েলের সেনা জানিয়েছে, গাজা থেকে রকেট ছোড়া হয়েছিল প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে। ইসরায়েলের আয়রন ডোম মিসাইল সিস্টেম সেই রকেট মাঝপথেই ধ্বংস করে।

হামাস অবশ্য ইসরায়েলে রকেট হামলা নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি। ইসরায়েলের পাল্টা হামলায় তাদের কোনও ক্ষতি হয়েছে কি না, সে বিষয়েও হামাসের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

সরকার গঠন নিয়ে অচলাবস্থা কাটছে না ইসরায়েলে। জোট গঠন নিয়ে অচলাবস্থা অব্যাহত। তাই আবার নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে সে দেশের পার্লামেন্ট। এর ফলে এক বছরের মধ্যে তৃতীয়বার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ইসরায়েলের ভোটদাতারা।

আগামী ২ মার্চ ভোটগ্রহণ হবে৷ গত নির্বাচনে কোনও একটি দল সরকার বানাবার মতো গরিষ্ঠতা পায়নি৷ সরকার বানানোর জন্য তাই ভোট পরবর্তী জোট দরকার ছিল৷ দীর্ঘ আলোচনার পরেও সেই জোট তৈরি হয়নি। দলগুলো এখন একে অপরকে দোষারোপ করছে।

জোট গঠন করা যায়নি বলে দলের ভিতরেও খানিক কোণঠাসা হয়ে পড়েছেন নেতানিয়াহু। ফলে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে তিনি নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন।

ad

পাঠকের মতামত