বড়দিন উদ্যাপনে মদ খেয়ে প্রাণ গেল ১১ জনের
আন্তর্জাতিক ডেস্ক : বড়দিন উদ্যাপনের সময় নারকেলের তৈরি মদ খেয়ে ফিলিপাইনে ১১ জন প্রাণ হারিয়েছেন। দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনার পর পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩০০ জন। সবাই একই মদ খেয়েছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
স্থানীয় ভাষায় ওই মদকে ‘লামবানোগ’ বলা হয়। ফিলিপাইনের বিভিন্ন উৎসবে সাধারণ মানুষ এটি পান করে থাকেন। এই পানীয়তে মিথানলের পরিমাণ বেশি জমা হলে বিষের মতো হয়। তখন অন্ধ হওয়ার পাশাপাশি মানুষ মারাও যেতে পারে।
স্থানীয় যে ডিলার এই মদ সরবরাহ করেছেন, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাময়িকভাবে মদের সব ধরনের ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির সরকার।




