নতুন বছর উপলক্ষে একদিনের জন্য বৈধ হলো গাঁজা
গাঁজাকে আমরা নিষিদ্ধ মাদক বলেই জানি। তবে সামনের নতুন বছর উপলক্ষে একদিনের জন্যে নববর্ষে বৈধ করা হচ্ছে গাঁজা। যে কোন প্রাপ্তবয়স্ক নাগরিক নিজের আইডিকার্ড দেখিয়ে নির্ধারিত পরিমাণের গাঁজা কিনতে পারবেন। ঘটনাটি বাংলাদেশে ঘটবে না, যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ইলিনয়সহ যুক্তরাষ্ট্রের ১০টি রাজ্যে ওষুধ হিসেবে গাঁজা ব্যবহার বৈধ। নতুন বছরের আনন্দ উদযাপনের জন্যে নববর্ষের দিন গাঁজা সর্বসাধারণের জন্যে উন্মুক্ত করা হচ্ছে।
ইলিনয়ের শিকাগো শহরে গাঁজা কেনা-বেচা উপলক্ষে নতুন বছর আসার কয়েকদিন আগেই এরই মধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। কোনও কোনও বিক্রেতা ব্যবস্থা করেছেন অগ্রিম টিকিটেরও। এক দোকনদার জানিয়েছেন, দোকান খোলার সঙ্গে সঙ্গে যারা পহেলা জানুয়ারি গাঁজা কিনতে চান, এরকম প্রায় আড়াইশ’ টিকিট বিক্রি করেছেন তিনি। এসব গ্রাহক ওইদিন দিনের শুরুতেই লাইনে দাঁড়িয়ে গাঁজা কিনতে চান।




