বাংলাদেশ থেকে কাউকেই আর আসামে প্রবেশের সুযোগ দেওয়া হবে না : মুখ্যমন্ত্রী
ভারতে সম্প্রতি পাস হওয়া নাগরিকত্ব বিলের সুযোগ গ্রহণ করে বাংলাদেশ থেকে আর কাউকে আসামে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোওয়াল।
তিনি বলেন, সংশোধিত নাগরিকত্ব আইনের সুযোগ নিয়ে বাংলাদেশ থেকে কাউকেই আর আসামে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। তবে যারা হিন্দু ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হয়ে দশকের পর দশক ধরে বাংলাদেশ থেকে আসামে এসে বাস করছেন তারা নাগরিকত্বের আবেদন করতে পারবেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) গৌহাটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।মুখ্যমন্ত্রী বলেন, নাগরিকত্বের আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হলে আবেদনকারীদের সংখ্যা প্রকাশ করা হবে।
এদিকে শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ভারতে জন্ম হয়ে থাকলে বা এই সময়ের আগে যদি কারও বাবা-মা এদেশে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আইন অনুযায়ী তারা উপযুক্ত ভারতীয় নাগরিক।
সূত্র: ইকোনোমিক টাইমস।




