307684

কিংবদন্তীর সাদা বাঘ এখন বাংলাদেশে

সাদা বাঘ খুবই বিরল প্রজাতির প্রাণী। গত ৫০ বছরের মধ্যে ভারতীয় উপমহাদেশে কোনো সাদা বাঘ জন্ম নেয় নি। তবে এবার বাংলাদেশে জন্ম নিয়েছে দুইটি সাদা বাঘ। একটি সাদা বাঘ জন্মেছে চট্টগ্রাম চিড়িয়াখানায়, অন্যটি জন্মেছে বঙ্গবন্ধু সাফারি পার্কে। জানা গেছে, দক্ষিণ আফ্রিকা থেকে কিনে আনা জোড়া বাঘ দম্পতির ঘরেই এই সাদা বাঘ জন্ম নিয়েছে।

সর্বশেষ অন্তত ৫০ বছর আগে মধ্যভারতে একটি সাদা বাঘ বুনো পরিবেশে জন্ম নেয়। তবে খাঁচাবন্দী অবস্থায় সাদা বাঘ বেশি হয় এর কারণ খাঁচায় জিনগত ত্রুটি সম্পন্ন নিকট আত্মীয়দের মধ্যে ক্রসিং ঘটে। যেমন বাপ-মেয়ে, ভাই-বোন। তবে প্রাণী বিশেষজ্ঞদের মতে বরফ যুগের সময় বাঘের পূর্ব-পুরুষরা সাদা ছিল। যে কারণে তাদের জিনগত সে বৈশিষ্ট্য সুপ্ত অবস্থায় রয়ে গেছে যা মাঝে মাঝে প্রকাশ পাচ্ছে।

ad

পাঠকের মতামত