বিমানবন্দরে চলছে অসামাজিক কার্যকলাপ
বিমানবন্দর মানেই বিশাল ফাঁকা জায়গা। যদি পর্যাপ্ত নিরাপত্তা না থাকে তাহলে এই ফাঁকা জায়গা হয়ে উঠতে পারে নানা অনৈতিক কার্যকলাপের তীর্থস্থান। এই ঘটনাই হয়েছে পটুয়াখালীর কৃষি বিমানবন্দরে। এইখানে নিয়মিত ঘটছে নানা অসামাজিক কার্যকলাপ। হাতেনাতে নৌবাহিনীর হাতে ধরাও পড়েছেন এক যুগল। কিন্তু তাতেও ঘটনা কমছে না। এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠছেন দর্শনার্থীরা ও এলাকাবাসী।
দর্শনার্থী গোলাম আহাদ বলেন, শহরের মধ্যে বিনোদনের কোনো স্থান না থাকায় বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে কৃষি বিমানবন্দর এলাকায় ঘুরতে যাই। সেখানে যাবার পরে প্রকাশ্যে এক যুগলের অসামাজিক কার্যকলাপে বিপাকে পড়ি। নৌবাহিনীর সদস্যদের জানালে তারা আসার পর সেই যুগল স্থান ত্যাগ করে। নাম প্রকাশে অনিচ্ছুক নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, ভুল শিকার করায় সাধারণ ক্ষমা করে ওই যুগলকে স্থান ত্যাগ করার অনুমতি দেয়া হয়। এখানে বক্তব্য দিতে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. শেখ বেলাল জানান, তাদের একটি টিম ওই এলাকায় কাজ করবে। ঘটনার সত্যতা পাওয়া গেলে, আইনগত ব্যবস্থা নেয়া হবে।




