307537

ফের পাকিস্তানের গুলিতে দুই ভারতীয় সেনা নিহত

পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে কাশ্মিরের বন্দিপুর ও রাজৌরির নিয়ন্ত্রণরেখায় দুই ভারতীয় সেনা নিহত হয়েছে।

ভারতীয় সেনা সূত্র জানিয়েছে, সোমবার রাজৌরিতে পাকিস্তানি অনুপ্রবেশকারীরা ভারতীয় বাহিনীর ওপর হামলা চালালে এক সেনা নিহত হয়। আর বন্দিপুরে পাকিস্তানি বাহিনীর গুলিতে আরো এক ভারতীয় সেনা কর্মকর্তা প্রাণ হারায়।

গত ৫ আগস্ট জম্মু-কাশ্মির রাজ্যটির ওপর থেকে মোদি সরকার বিশেষ মর্যাদা সম্পন্ন ৩৭০ ধারাটি বাতিল করার পর থেকে প্রতিবেশী দেশ দুইটির মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, যার রেশ ছড়িয়ে পড়েছে পাকিস্তান-ভারত সীমান্তে।

ad

পাঠকের মতামত