306840

বয়োঃজ্যেষ্ঠ আলেম ও বড় হুজুর মোহাম্মদ আলীর জানাজায় মানুষের ঢল

ব্রাহ্মণবাড়িয়া জেলার বয়োঃজ্যেষ্ঠ আলেম ও সরাইলের বড় হুজুর আল্লামা মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার বাদ যোহর সরাইল কুট্টাপাড়া খেলার মাঠে লক্ষাধিক মানুষের অংশগ্রহণে জানাজা শেষে মরহুমের ওসিয়ত অনুযায়ী মালিহাতা মাদরাসা প্রাঙ্গণে দাফন করা হয়েছে।

রোববার রাত ৭টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের নিজ বাড়িতে ১১৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার দুপুর ১২টা থেকে দূর-দূরান্ত থেকে আলেম-ওলামা, মাদরাসার ছাত্র-শিক্ষক ও ধর্মপ্রাণ মুসল্লিরা জানাজার মাঠে এসে জড়ো হতে থাকেন। যোহরের নামাজের জামাতে মাঠেই আদায় করেন জানাজা পড়তে আসা মুসুল্লিরা। মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে আশ-পাশের রাস্তায়ও জানাজার কাতারে মুসুল্লিদের শরীক হতে দেখা যায়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বড় হুজুর আল্লামা মনিরুজ্জামান সিরাজী উক্ত জানাজায় ইমামতি করেন।

দীর্ঘ ৫২ বছর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালনকালে হাজার হাজার আলেম-ওলামার ওস্তাদ ছিলেন আল্লামা মোহাম্মদ আলী। এছাড়া স্ত্রী, ছেলে-মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ad

পাঠকের মতামত