304274

বাংলাদেশের নির্মিত ফোন সারা বিশ্বে ব্যবহার হবে : জয়

ভবিষ্যতে বাংলাদেশের নির্মিত ফোন সারা বিশ্বে ব্যবহার হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, নাগরিক সেবাগুলো ডিজিটাল পদ্ধতিতে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার, নেয়া হয়েছে মহাপরিকল্পনা।

রোববার (২০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে ই-গর্ভনমেন্ট মাস্টারপ্ল্যানের মোড়ক উন্মোচন, একসেবা, একপে সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ডিজিটাল সেবা দিয়ে আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশ জাতিসংঘের ৫০ তম তালিকায় থাকবে বলেও মন্তব্য করেছেন তিনি।

জয় বলেন, ডিজিটাল পদ্ধতিতে নাগরিক সেবাগুলো মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। এরইমধ্যে সেবা ডিজিটাইজেশনে মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ এখন যেমন বাস্তবতা তেমনি আগামীতে এটাই বিশ্বে নেতৃত্ব দেবে।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘ই-গভর্নমেন্ট মাস্টারপ্ল্যার প্রকল্পের পরীক্ষামূলক সময়ে আমরা ১টি সিটি করপোরেশন ও ৯টি পৌরসভার ২০ লাখেরও বেশি নাগরিককে ৫ ধরণের ‘নাগরিক সেবা’ পৌঁছে দেব। ২০২১ সালের মধ্যে আমরা ৩০০ পৌরসভাকে নাগরিক সেবা প্রদানের এই প্লাটফর্মে যুক্ত করব।’

ad

পাঠকের মতামত