হাঁটতে না পারায় মেয়েকে নিষ্ঠুর নির্যাতন, ভিডিওতে তোলপাড়
আন্তর্জাতিক ডেস্ক|| জর্ডানে নিজের শিশুকে হাঁটা শেখাতে অহেতুক মারপিট করছেন বাবা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে মুহুর্তেই ভাইরাল হয়।ভিডিওতে দেখা যায় মধ্যবয়সী এক আরবি তার কন্যা শিশুকে হাঁটা শেখাতে বারবার ব্যর্থ হয়ে শিশুটিকে মারধর করছেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেক সেলিব্রেটিও সেটি শেয়ার করেন। কেউ কেউ ইউনিসেফ, জাতিসংঘের মতো সংস্থাকে ট্যাগ করেছেন যারা ইতোমধ্যে শিশু অধিকার নিয়ে কাজ করে। একজন লেবানিজ সেলিব্রেটি নাদিন জিম ভিডিও শেয়ার করে বাবার শাস্তির দাবি জানান। তার পোস্টের মাধ্যমে শিশুটিকে রক্ষার জন্য সরকারসহ বিভিন্ন মহলকেও আহ্বান জানান তিনি। তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ১.২ মিলিয়ন ভিউ হয়েছে।
ইউসেফস্টিভ নামে এক টুইটার ব্যবহারকী বলেন, আমরা চাই সরকারের কাছে আমাদের এই প্রতিবাদ পৌঁছে যাক। আমরা এমন হিংস্র পিতার ফাঁসির দাবি জানাই এবং শিশুটির সুরক্ষা চাই। তার টুইটার থেকে ভিডিওটি ৩১ হাজার ভিউ হয়েছে। ভাইরাল হওয়া এ খবর সর্বত্র ছড়িয়ে গেলে জর্ডান সরকার জানায় লোকটিকে খুঁজে পাওয়া যায়নি তবে তাকে সনাক্ত করা গেছে বলে দাবি করছে। তাদের দাবি অনুযায়ী অত্যাচারী এই বাবা একজন ফিলিস্তিনি নাগরিক যিনি বর্তমানে সৌদি আরব থাকেন।
এ প্রসঙ্গে জর্ডানের একজন ব্লগার দাবি করেন, লোকটা দেখতে তার একজন সহকর্মীর মতো যার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। কিন্তু লোকটির কোন তথ্য তার জানা নেই্। অপরদিকে সৌদি শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র খালিদ আবা খাইল বলেন, আমরা ভিডিও পরীক্ষা করে দেখছি। অভিযুক্তকে অনুসন্ধানও চলছে। খুঁজে পেলে আমরা তাকে সৌদি শিশু সুরক্ষা আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবো।
তবে ভিডিওটি নির্যাতিত শিশুর বাবার নজরে এলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেই সবার কাছে ক্ষমা চান এবং বলেন, কয়েক সপ্তাহ আগে তার মা চার সন্তান রেখে মারা যান। এখন এই চার সন্তানকে আমাকেই দেখাশুনা করতে হচ্ছে। তিনি বলেন, আগের ভিডিওটা পুরনো ছিল, যেখানে আমি আমার মেয়েকে হাঁটতে শেখাচ্ছিলাম, এখন দেখুন সে খুব সুন্দর হাঁটতে পারে।
গত দুই সপ্তাহ ধরে তাদের দেখাশুনা করতে করতে আমি মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলাম এখন সব ঠিক আছে, তাদেরও কষ্ট দিচ্ছি না। এই পোস্টটি আপলোড হলে রিয়াদ পুলিশ এই ফিলিস্তিনি নাগরিককে গ্রেপ্তার করে এবং তার সন্তানদের তার কাছ থেকে নিরাপদে সরিয়ে নেয়। সূত্র: গালফ নিউজ
https://www.youtube.com/watch?v=eITFg_FVz8U




