299930

দুই মেয়েকে ধর্ষণ করলেন সৎবাবা, দাঁড়িয়ে দেখলেন মা!

আন্তর্জাতিক ডেস্কঃ আগের স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না বলে তাকে বাদ দিয়ে নতুন স্বামী গ্রহণ করেন মা। প্রথমে তার সঙ্গে প্রেম পরে তাকে বিয়ে করেন তিনি।আগের পক্ষের মেয়েদের নিজের কাছে রেখে নতুন জামাইকে নিয়ে সংসার পাতেছিলেনও তিনি।এরপর ঘনিয়ে আসে বিপদ। মাকে বিয়ে করেও সৎবাবার নজর পরে ১৫ বছর ও ১৩ বছরের কিশোরী মেয়েদের উপর।

প্রথমে বড় মেয়েকে লাগাতার ধর্ষণ শুরু করেন সৎবাবা। তারপর ছোট মেয়ে ওপরও অত্যাচার শুরু করেন তিনি। এতে মা কোনও প্রতিবাদই করতে পারেননি,বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন তিনি।এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।

এদিকে, এই বলৎকারের কথা কাউকে বলতে পারছিল না দুই বোন। পরে এক খালার কাছে মুখ খুলতে বাধ্য হয় তারা। সেই খালার হাত ধরেই অভিযোগ পৌঁছে যায় পুলিশের কাছে। শেষে অভিযুক্ত সৎবাবাকে গ্রেপ্তার করে পুলিশ। চাচাতো ভাই পালিয়ে যাওয়ায় তাকে এখনো ধরা সম্ভব হয়নি পুলিশের।

ad

পাঠকের মতামত