299932

ঢাকার পথেই ডেঙ্গু আক্রান্ত সুমির মৃত্যু!

মাদারীপুর প্রতিনিধিঃ শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় নেয়ার পথে ডেঙ্গু আক্রান্ত সুমি আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পরে লাশটি শনিবার মধ্যরাতে তার বাড়িতে ফেরত আনা হয়েছে।
সুমি জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ঘাট এলাকার স্পিডবোট চালক আনোয়ার ফকিরের স্ত্রী। তাদের ১ মেয়ে ও ২ ছেলে রয়েছে।

সুমি আক্তারের স্বামী আনোয়ার ফকির বলেন, গত ২০ আগস্ট জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ডেঙ্গু আক্রান্ত সুমি আক্তারকে (৩০)। পরে হাসপাতালেই চিকিৎসাধীন ছিল সে। কিন্তু শনিবার তার অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।এরপর পদ্মা পেরিয়ে ঢাকার পথেই তার মৃত্যু হয়।

শিবচর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল মোকাদ্দেস বলেন, শনিবার সুমির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।বর্তমানে হাসপাতালে ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিবচরের ৪ জনসহ মাদারীপুর জেলায় মোট ৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে

ad

পাঠকের মতামত