299803

প্রেম করে বিয়ে, দুই মাসের মাথায় স্বামী-স্ত্রীর আ’ত্মহ’ত্যা

জেলা প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে একসঙ্গে স্বামী-স্ত্রী আ’ত্মহ’ত্যা করেছেন। শনিবার ভোরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের নিজ বাড়িতে তারা বিষাক্ত গ্যাস ট্যাবলেট খান। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দুইজনই মারা যান। নিহতরা হলেন- উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের কৃষক রেজাউল ইসলামের ছেলে আবু হাসান (১৯) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (১৬)

নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত রানা লাবু বিষয়টি নিশ্চিত করে জানান, দুই মাস আগে রাজশাহীর পুঠিয়ার শফিকুল ইসলামের মেয়ে স্বপ্নার সঙ্গে গুরুদাসপুরের গোপিনাথপুর গ্রামের আবু হাসানের প্রেমের সম্পর্কের জেরে বাল্য বিয়ে হয়। মাঝেমধ্যেই তাদের মধ্যে মান অভিমান চলতো। একপর্যায়ে শনিবার ভোরে এক সঙ্গে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খান তারা।

এদিকে গুরুদাসপুর পৌর এলাকার আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজে কর্মরত অবস্থায় আসাদ (২৫) নামে এক শ্রমিক শনিবার সকাল ৯টায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আসাদ নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়া গ্রামের মকলেছ আলীর ছেলে।

অপরদিকে উপজেলার পিপলা মিস্ত্রিপাড়া গ্রামের রাসেলের স্ত্রী বৃষ্টি খাতুন (১৮) শুক্রবার সন্ধ্যার দিকে গলায় রশি দিয়ে আ’ত্মহ’ত্যা করেছেন। তিনি পার্শ্ববর্তী সিংড়া উপজেলার শালমারা গ্রামের ফজলুর রহমানের মেয়ে। তিন মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে বৃষ্টি ও রাসেলের মধ্যে বনিবনা হচ্ছিল না বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম চারজনের অপমৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ad

পাঠকের মতামত