296927

অধঃস্তন নারী কর্মীকে দিয়ে পা টেপাচ্ছেন সাব-ইন্সপেক্টর, ভিডিও ভাইরাল

ভারতে রেলওয়েতে কর্মরত অবস্থায় এক নারীকর্মীকে দিয়ে পা টিপিয়ে চাকরি হারালেন সাব-ইন্সপেক্টর সুকুমার অধিকারী। এই ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বালুরঘাট স্টেশনে।ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পরই বরখাস্ত করা হয়েছে ওই কর্মকর্তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার দুপুরে রেলের রেস্ট রুমের ভিতরে সুকুমারের পা টিপে দিচ্ছিলেন এনভিএফ কর্মী নিন্নি সাহা। সেই ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে খোশ মেজাজে দেখা গেছে রেলের এই দুই কর্মকর্তাকে।

এরপরই সাব-ইন্সপেক্টর সুকুমারকে শিলিগুড়ি জিআরপিতে ক্লোজ করা হয়। শনিবার তাকে বরখাস্তও করা হয়। অন্যদিকে এনভিএফ কর্মী নিন্নি সাহা গত ২ বছর ধরে বালুরঘাট স্টেশনে রয়েছেন। কিন্তু তার আচার-ব্যবহার ভালো নয় বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে স্টেশনে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রেলের অফিসার ইন-চার্জ প্রদীপ কর্মকার বলেন, ‘এই স্টেশন চত্বরে আমাদের কোনো ঘর নেই, আমাদের রেলের বিভিন্ন পুলিশ কর্মকর্তারা থাকেন ওই ঘরে। সাব-ইন্সপেক্টর সুকুমার অধিকারীকে শিলিগুড়ি জিআরপি-তে ক্লোজ করা হয়েছে। আমার কাছে এই বিষয়ে কোনো চিঠি আসেনি।’

ad

পাঠকের মতামত