296516

ত্রিমুখী সংঘর্ষে ৪ জনের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর আলাদীপুরের জামাইপাগল মাজারগেটে বাস, ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। রাজবাড়ী জেলা প্রশাসক মো. শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে শনিবার সকাল থেকেই ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বৃষ্টি হচ্ছে জেলা জুড়ে। দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মানুষের স্বাভাবিক কাজকর্ম বাধাগ্রস্ত হচ্ছে।

ad

পাঠকের মতামত