296195

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের আল কাসিম শহরে সড়ক দুর্ঘটনায় মো.ফারুক ফকির (৫০) নামে সৌদি প্রবাসী এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।নিহত ফারুক ফকির মাদারীপুর জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামের মইজুদ্দিন ফকিরের ছেলে।

সৌদি প্রবাসী সাংবাদিক শিবচরের এসএইচ হেমায়েত জানান, মো. ফারুক ফকির সন্ধ্যার পর কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে পেছন থেকে একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ বর্তমানে সৌদি আরবের আল কাসিম আর রাজ জেনারেল হাসপাতালের হিমাগারে রয়েছে। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

ad

পাঠকের মতামত