295943

ওয়ার্নারের ব্যাটিং তান্ডবে হায়দরাবাদের জয়

স্পোর্টসডেস্ক।। ডেভিড ওয়ার্নারের ব্যাটিং ঝড়ে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৪৫ রানের জয় তুলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এ জয়ে চার নম্বরে ওঠে এসেছে সাকিবের হায়দরাবাদ। সোমবার (২৯ এপ্রিল) আইপিএলের ৪৮তম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। ফলে প্রথমে ব্যাটিং করতে নামে হায়দরাবাদ।

ব্যাট হাতে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২১২ রানের বিশাল স্কোর গড়ে সানরাইজার্স হায়দরাবাদ। ওপেনার ডেভিড ওয়ার্নার ৫৬ বলে ৮১ রানের ইনিংস খেলেন। তার এ ইনিংসের মধ্যে ৭টি চার ও ২টি ছক্কার মার ছিল। এ ছাড়া ব্যাট হাতে দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন এম কে পান্ডে। তিনি করেন ২৪ বলে ৩৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রানেরই থেমে যায় কিংস ইলেভেন পাঞ্জাবের ইনিংস। হেরে যান ৪৫ রানের বিশাল ব্যবধানে। ব্যাট হাতে একমাত্র ওপেনার কান্নন রোকেশ রাহুল ছাড়া আর কেউ ভালো করতে পারেননি। ৫৬ বল মোকাবেলা করে তিনি তুলেন ৭৯ রান। এ ছাড়া দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন মায়ঙ্ক আগারওয়াল। ১৮ বল মোকাবেলা করে তিনি করেন ২৭ রান। ম্যাচ সেরা হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

ad

পাঠকের মতামত