নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি শাকিল আটক
সোনাগাজীর নুসরাত জাহান রাফি হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন আসামি মহিউদ্দিন শাকিল (১৯) কে আটক করেছে ( পিবিআই)।নুসরাত জাহান রাফি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই’এর পরিদর্শক মো. শাহ আলম জানান , বৃহস্পতিবার বিকেলে ফেনীর উকিল পাড়া এলাকা থেকে শাকিলকে আটক করেছে পিবিআই।আটক শাকিল সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামের প্রবাসী রুহুল আমিনের পুত্র ও নুসরাত জাহান রাফি হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন আসামি।
গত ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যায় নুসরাত জাহান রাফি। মাদ্রাসার এক ছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের উপর কেউ মারধর করেছে এমন সংবাদ দিলে সে ওই বিল্ডিংয়ের চার তলায় যায়। সেখানে মুখোশপরা ৪/৫ জন তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। সে অস্বীকৃতি জানালে তারা গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় শাকিল মাদ্রাসা গেট পাহারার দায়িত্বে ছিল।
গত ১০ এপ্রিল বুধবার রাত নয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফি।




