291743

রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক।। রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে আগুনের সূত্র হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। এর আগে, রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা কুতুবখালীতে একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ রিবেন জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

https://www.facebook.com/bp.abdussatter/videos/2285052621764490/?eid=ARBGIMqWwzaO5pnVDYWRN6FM7xxTXBDKFE70VJ6EbxWZn6B629LD3J_NHwa-Od_ac8zf-z3KrOxsXthz

ad

পাঠকের মতামত