291751

এক ঘণ্টা পর মালিবাগ কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে (ভিডিও)

নিউজ ডেস্ক।। রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এক ঘণ্টার কিছু বেশি সময় পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোর ৫টা ২৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। দ্রুতই ফায়ার সার্ভিসের একে একে ১৩টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ শুরু করে। যা নিয়ন্ত্রণে আসে সকাল ৬টা ৩৫ মিনিটে।

ফায়ার কন্ট্রোল অফিসের স্টেশন অফিসার মাহফুজ রিবেন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। এর আগে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার কুতুবখালী এলাকায় একটি মাদ্রাসায় আগুন লাগে। যা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে। বাংলানিউজ।

https://www.facebook.com/bp.abdussatter/videos/2285052621764490/?eid=ARBGIMqWwzaO5pnVDYWRN6FM7xxTXBDKFE70VJ6EbxWZn6B629LD3J_NHwa-Od_ac8zf-z3KrOxsXthz

ad

পাঠকের মতামত