ছাত্রীকে নিয়ে লাপাত্তা বয়ফ্রেন্ড, সহপাঠীদের ১০০ বেত্রাঘাত!
নিউজ ডেস্ক।। তালতলীতে একউ স্কুলের এক জুনিয়র ছাত্রীকে নিয়ে লাপাত্তা হয়ে গেছে তার বয়ফ্রেন্ড। এঘটনায় সহযোগীতা করায় ৪ ছাত্রকে শতাধিক বেত্রঘাত করেছেন শিক্ষকরা। বিদ্যালয় মাঠে বৈঠক ডেকে প্রকাশ্যে তাদের ওই বিচার কার্যকর করা হয়েছে। পাশাপাশি ওই পলাতক ছাত্রছাত্রীকেও বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, উপজেলার বগীরহাট মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ গত ১১ এপ্রিল সফলতা বার্ষিকী উদযাপন করছিল। ওই সুযোগে বিদ্যালয়ে ৮ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যান একই বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। ঘটনাটি জানাজানি হলে এলাকার বিকেলেই তাদেরকে তালতলী থেকে আটক করে নিয়ে আসে। এ ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও অভিভাবক মিলে সোমবার বৈঠকের আয়োজন করে। পরে পালিয়ে যাওয়া ছাত্র-ছাত্রীকে বিদ্যালয় থেকে স্থায়ী বহিস্কার ও তাদের ৪ সহযোগী ছাত্রকে শতাধিক বেত্রঘাত দেয়া হয়েছে।




