286685

সিঁধ কেটে ঘরে ঢুকে পড়ার টেবিল থেকে তুলে নিয়ে মুখবেঁধে ধর্ষণ, অজ্ঞান ছাত্রী!

নিউজ ডেস্ক।। টেবিলে পড়াশোনা করা অবস্থায় এক ছাত্রীর মুখে কাপড় বেঁধে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে ছাত্রী অজ্ঞান হয়ে গেলে ওই যুবক পালিয়ে যায়। এঘটনায় বৃহস্পতিবার এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পিরোজপুরে। জানা গেছে, মঙ্গলবার রাতে ভিকটিম ছাত্রী টেবিলে বসে পড়াশোনা করছিল। এসময় সিঁধ কেটে ঘরে ঢুকে স্থানীয় আউয়াল মোল্লার বখাটে ছেলে আইভান মোল্লা ছাত্রীর মুখে কাপড় বেঁধে বাইরে নিয়ে যায়। পরে ওই ছাত্রীকে সুপারির বাগানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে বাড়ির লোকজন ছুটে আসে। পরে অজ্ঞান অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। এঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন বুধবার রাতে। সদর থানার ওসি এস এম জিয়াউল হক জানান, ধর্ষণ মামলার আসামি মারুফ মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামি আইভান মোল্লাকে গ্রেফতারে অভিযান চলছে বলে উল্লেখ করেন তিনি।

ad

পাঠকের মতামত