মোহাম্মদপুরে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে ঢাকা উদ্যানের ৪ নম্বর সড়কের সি-ব্লকের ১২ নম্বর বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছেন, নিহত তরুণীর নাম ইলা শারমিন (২১)।মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) শরিফুল ইসলাম বলেন, ‘আজ ভোর ৪টার দিকে ঘরের ভেতর থেকে ইলা শারমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।’
শরিফুল ইসলাম আরও বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সোহাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শারমিনের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙা উপজেলায়।’




