285118

বাবার মরদেহ ঘরে রেখে পরীক্ষার হলে সাকিব

নিউজ ডেস্ক।। চরফ্যাসনে বাবার মরদেহ ঘরে রেখে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করলেন চরফ্যাসনের নাইমুর রহমান সাকিব।তিন ভাই বোনের মধ্যে সাকিব সবার ছোট। চরফ্যাসন সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষার্থী সাকিব গতকাল সোমবার অনুষ্ঠিত এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভোলার বেগম রহিমা ইসলাম কলেজ কেন্দ্র থেকে ২০নং কক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

জানা গেছে, গতকাল রোববার (৩১ মার্চ) রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকিবের বাবা ইলিয়াস মিয়া মারা যান। আজ সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় পরীক্ষার হলে পরীক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করতে বাবার মরদেহ ঘরে রেখেই বের হয়ে যান সাকিব। পরীক্ষা শেষে রহিমা ইসলাম কলেজ কেন্দ্রে সাকিব সমকাল’কে বলেন, ভাই বোনদের মধ্যে আমি সাবার ছোট। বুকে পাথর চাপা দিয়ে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে বাবার মরদেহ ঘরে রেখেই এবারের অনুষ্ঠিত এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করছি। ‍উৎস: সমকাল।

ad

পাঠকের মতামত